২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোংরা পানি বোতলজাত করায় কারখানা বন্ধ

অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করায় একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 09:16 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

নগরীর ফিরিঙ্গিবাজার এয়াকুব নগরে এস এম চৌধুরী বেভারেজ লিমিটেডের ‘স্পেশাল ড্রিকিং ওয়াটার’ নামের কারখানাটির উৎপাদন বন্ধের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটির ট্যাংকে নোংরা পানি জমা ছিল।

“কারখানাটির ওয়াসার গভীর নলকূপ ব্যাবহারের সনদ নবায়ন করা হয়নি। নেই কোনো ল্যাব। সির্ভিল সার্জন কার্যালয়ের স্যানিটেশন সনদও নেই। কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর ঝাউতলা বাজার মনিটরিংয়ে যায়।

এসময় নানা অনিয়মের অভিযোগে বাজারের নাসিম স্টোরকে পাঁচ হাজার টাকা এবং অনিকা স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।