২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রলির ধাক্কায় বিজিবি সদস্যের মৃত্যু

চট্টগ্রামে কনটেইনার বহনকারী ট্রলির ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 05:13 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

বুধবার দুপুরে নগরীর অক্সিজেন মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত মো. আমান উল্লাহ (২৮) সিলেটে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন বলে স্বজনরা জানিয়েছে।

তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই এলাকার মোজাম্মেল হকের ছেলে। 

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমান উল্লাহ দুপুরে বেতনের টাকা তোলার জন্য অক্সিজেন এলাকায় ব্যাংকে এসেছিলেন তিনি।

“রাস্তায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ট্রলিটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার এসআই আজাদ হোসেন।