চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আবদুল মান্নান কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মোবাশ্বের আউলিয়া হ্জুর বাড়ি এলাকার দুলাল মিয়ার ছেলে।
বুধবার রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামি থানার বার্মা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মান্নান বার্মা কলোনিতে মিঠুর মালিকানাধীন ঘরে ভাড়া থাকতেন।
“নিজের ঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুস্পৃষ্ট হন মান্নান। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
