২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ছড়ার পানিতে বাবুর্চির লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরের আমিরাবাদ এলাকা থেকে এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 02:37 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

সীতাকুণ্ড থানার এসআই টিপলু মজুমদার জানান, মঙ্গলবার গভীর রাতে আমিরাবাদ এলাকায় সড়কের কাছে একটি ছড়া (ঝরনা) থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদিন (৩৫) সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তিনি বাবুর্চির কাজ করতেন।

এসআই টিপলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিরাবাদে সড়কের পাশে ছড়ার মধ্যে কাদাপানিতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়।

“তার শরীরে কাদাপানি লেগে ছিল। তবে সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এই পুলিশ সদস্য বলেন, জয়নালের পরনে ছিল লুঙ্গি ও শার্ট।কীভাবে তার মৃত্যু হয়েছে, তা বোঝা যায়নি। তবে পরিবারের সদস্যরা বলেছেন, জয়নাল আবেদিন নিয়মিত মদ পান করতেন।