কর্ণফুলীতে তড়িতাহত হয়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরে ঘরের টিন লাগাতে গিয়ে তড়িতাহত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার ডাঙ্গারচর ইউনিয়নের এবাদুল্লাহর বাড়িতে এ দুর্ঘটনায় নিহত মো. আবুল কালাম (৫০) ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আউদ্দিন জানান, তড়িতাহত অবস্থায় সকাল সাড়ে ৯টায় তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
