২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে বন্দুকসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের বাঁশখালীর দুই এলাকা থেকে ছয়টি এলজিসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 09:19 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

সোমবার সন্ধ্যায় পুঁইছড়ির ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশের বাঁশখালী-পেকুয়া সড়কে এবং বৈলছড়ি ইউনিয়নের উত্তর পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশখালী-পেকুয়া সড়কে তল্লাশি চালিয়ে পাঁচটি এলজিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুইজন হলেন- জয়নাল এবদিন (৩৪) ও আবদুল গফুর (২৫)।

অন্যদিকে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের উত্র পাড়ায় অভিযান চালিয়ে একটি এলজি ও আট রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল।

গ্রেপ্তার তিনজন হলেন- আবদুল করিম (২৮), নুরুল আলম (২২) ও মোহাম্মদ এহসান (২০)।

এ দুই ঘটনায় পৃথক মামলা হচ্ছে।