২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় কর্ণফুলীর তীরে তরুণীর লাশ

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 12:33 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বুধবার সকালে পতেঙ্গা ১৮ নম্বর ঘাটে নদীর পাড়ে মৃতদেহটি পাওয়া যায় বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আনুমানিক ২২ বছর বয়সী মেয়েটির চেহারা দেখে আদিবাসী বা উপজাতি মনে হয়।

“তার দুই চোখের উপরে ও হাঁটুতে হাল্কা আঘাতের চিহ্ন আছে। মুখের মধ্যে ফেনা ছিল।”

বিষক্রিয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রতিদিন বিমান বন্দর সড়কের পাশে কর্ণফুলী নদীর তীরে বিভিন্ন পর্যটক গিয়ে থাকে। ওই এলাকা অনেকের কাছে নেভাল রোড নামেও পরিচিত।