চট্টগ্রামে জাল নোটসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে জাল নোট ও জালিয়াতির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) এবি সিদ্দীক জানান, নগরীর নিউ মার্কেট ও লোহাগাড়া উপজেলা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেশকিছু ৫০০ ও ১০০০ টাকার জাল নোটসহ প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়।পরে জিজ্ঞাসাবাদে সে লোহাগাড়া উপজেলার আরেকজনের নাম বলে। তখন সেখানে অভিযান চালিয়ে আরও বেশ কিছু জালনোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়।”
উদ্ধার হওয়া জাল নোটের পরিমাণ প্রায় ৩০ লাখ টাকার সমতুল্য বলে এবি সিদ্দীক।
তিনি বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
