২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শাহজাহানের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

চট্টগ্রামের সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 06:22 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

শনিবার সকালে সাতকানিয়া উপজেলার ছদহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আরমানের (৩৬) বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলাসহ অন্তত ১০টি মামলা আছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, লোহাগাড়া উপজেলার বাসিন্দা আরমান সকালে ছদহা ইউনিয়নে নানার বাড়ি গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা আসনে দুই দফায় সংসদ সদস্য ছিলেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে সাতকানিয়া, লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের কর্মীরা। ওই সময় জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।