চট্টগ্রামের সোয়া লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদেও ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মইজ্জারটেকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ভাড ভ্যানে বিশেষ কায়দায় এসব ইয়াবা রাখা হয়।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি কর্ভাডভ্যানটিও আটক করা হয়েছে।
