২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে পুলিশ

চট্টগ্রাম নগরীতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 12:43 AM

Updated : 19 Aug 2022, 01:51 PM

বুধবার দুপুরে নগরীর ইউএসটিসি এবং ফয়’স লেক সংলগ্ন এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এতে নগর পুলিশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি’র শিক্ষার্থীরা অংশ নেন।

পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়া আকবর শাহ থানার পরিদর্শক উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে স্টুডেন্ট অ্যান্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ প্রকল্পের অদীনে এই অভিযানের আয়োজন করা হয়।

“ইউএসটিসি এবং ফয়’স লেক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ্রর উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করা।”