২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 08:17 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিল্প এলাকার ‘বী-কস’ নামের ওই পোশাক কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে ইস্পাত কাঠামোর পোশাক কারখানাটিতে আগুন লাগে।

বায়েজিদ বোস্তামি স্টেশনের তিনটি গাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

পূর্ণচন্দ্র বলেন, “আগুনে কারখানার এয়ার কমপ্রেসার, বিবি প্যানেল, বৈদ্যুতিক মোটর ও তার পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এই ঘটনায় কেউ হতাহত হয়নি।