২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ৭টি দোকান

চট্টগ্রাম নগরী ও সাতকানিয়া উপজেলায় পৃথক দুটি আগুনের ঘটনায় সাতটি দোকান পুড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 01:00 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

রোববার রাত ১১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো কাঁচা বাজারে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে একটি ঝাল বিতান (খাবারের দোকান), একটি প্রসাধন সামগ্রির দোকান এবং একটি মোবাইল রিচার্জের দোকান পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

বায়েজিদ স্টেশনের দুটি গাড়ি নিয়ে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রোববার রাত পৌনে একটার সময় সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে চারটি কাঁচা দোকান পুড়ে দুই লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

“পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি করে হোমিওপ্যাথি ওষুধ, ফল, সুপারি ও মুদির দোকান আছে। আগুনে কেউ হতাহত হয়নি।”

রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই দুটি আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

দুই আগুনের ঘটনায় মোট তিন লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।