চট্টগ্রামে পরিত্যক্ত ‘ককটেল’ বিস্ফোরণে ২ শিশু আহত
চট্টগ্রামের খুলশী এলাকায় খেলতে গিয়ে পরিত্যক্ত ‘ককটেল’ বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে খুলশী থানাধীন জাকির হোসেন রোডে বিজিএমইএ ভবনের পেছনে এ ঘটনা ঘটে।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান বলেন, সোহান (৮) ও আলামিন (৮) নামের ওই দুই শিশু হাতে ও পায়ে আঘাত পেয়েছে। তারা স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
“স্কুল থেকে ফেরার পথে দুই শিশু পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরকটি পায়। কিন্তু বুঝতে না পেরে তারা খেলতে গেলে সেটি বিস্ফোরিত হয়।”
ঘটনার পরপরই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা বর্তমানে আশঙ্কামুক্ত।
