২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেললাইনে ভটভটি, ট্রেনের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের উপর ভটভটি আটকে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 11:30 AM

Updated : 08 Apr 2022, 06:07 PM

নিহত জসীম উদ্দিন (৩৭) উপজেলার দক্ষিণ গোবিন্দখিল এলাকার বাসিন্দা।

মঙ্গলবার সকালে পটিয়া পৌরসভা এলাকার এ ঘটনায় একজন আহতও হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আহত অবস্থায় জসীম ও ভটভটিচালক সাহেদকে (৩৭) দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জসীমকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “ট্রেন আসার আগে ভটভটিটি রেল লাইন পার হওয়ার সময় আটকে যায়।এসময় দোহাজারি থেকে চট্টগ্রামগামী লোকাল ট্রেনটি ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।”