২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাড়ে ২১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে সাড়ে ২১ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 03:23 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে আসদার আলী (৫০) নামের ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসদার আলীর বাড়ি রাজশাহী জেলার মতিহার থানার হরিয়ান চিনিকল গ্রামে। কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

মিমতানুর রহমান বলেন, টেকনাফ থেকে ইয়াবার চালান আসার খবরে শনিবার রাতে মইজ্জারটেকের মায়মুনা শফি টাওয়ারের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব। সেখানে তল্লাশির সময় আসদার আলীকে আটক করা হয়।

“তার দেহ ও ব্যাগ তল্লাশি করে মোট ২১ হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসদার আলী জানায়, টেকনাফ থেকে সে ইয়াবা নিয়ে রাজশাহীতে যাচ্ছিল।”

উদ্ধার ইয়াবার বাজার মূল্য প্রায় এক কোটি সাত লাখ ৫০ হাজার টাকা বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর।