২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

চিটাগাং চেম্বার আয়োজিত মাসব্যাপী ২৬তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮ শুরু হচ্ছে শনিবার পোলোগ্রাউন্ড মাঠে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 08:16 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বর্তমানে মেলার ব্যপ্তি প্রায় চার লাখ বর্গফুটজুড়ে। এবারের মেলায় সাড়ে চারশ’র বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।

Image
নগরীর পোলোগ্রাউন্ড মাঠে ২৬তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে পুরোদমে।

নগরীর পোলোগ্রাউন্ড মাঠে ২৬তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে পুরোদমে।

বাংলাদেশে বেসরকারি উদ্যোগে এত বড় বাণিজ্য মেলা আর হয় না জানিয়ে মাহবুবুল আলম বলেন, “ঢাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরো করে থাকে। আমরা এই মেলায় কোনো ধরনের সরকারি লজিস্টিক্স নিই না।”

শনিবার বিকেল সাড়ে তিনটায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

Image
নগরীর পোলোগ্রাউন্ড মাঠে ২৬তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে পুরোদমে।

নগরীর পোলোগ্রাউন্ড মাঠে ২৬তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে পুরোদমে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ এম এ লতিফ এবং এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

এবারের মেলায় ১৭টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ১১টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, আটটি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৭২টি প্রিমিয়ার মেগা স্টল, ২৩টি মেগা স্টল, ১৪টি প্রিমিয়ার গোল্ড স্টল ও ১৩টি প্রিমিয়ার স্টলসহ বিভিন্ন ধরনের স্টল থাকছে।

মেলার পার্টনার কান্ট্রি থাইল্যান্ড। এছাড়া ভারত, ইরান ও মরিশাসের স্টল থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী বাবর ও এম এ মোতালেবসহ চেম্বার নেতারা।