২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 08:03 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

কুমিল্লার বাঙ্গুরা বাজার থেকে আমির হোসেন নামের (২৩) এ আসামিকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার আমির হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মহানগর হাকিম মো. সফিউদ্দিনের আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি।

২০১৬ সালের ৭ এপ্রিল সদরঘাট থানার সাহেবপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খুন হন ইদ্রিস নামে এক যুবক।

এই ঘটনার প্রায় দুই বছর পর হাসান, জাহাঙ্গীর মাঝি, কানা ফারুক নামে তিনজনকে সম্প্রতি গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ। এরপর বুধবার কুমিল্লা থেকে আমিরকে গ্রেপ্তারের খবর জানায়।

এছাড়াও কারাগারে আটক অন্য একজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি নেজাম।