২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলেদের জন্য কোস্ট গার্ডের লাইফ জ্যাকেট

প্রান্তিক জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 11:47 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার কোস্ট গার্ডের পতেঙ্গা বার্থে ৩০০ জেলেদের মধ্যে এগুলো বিতরণ করেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এএমএম আওরঙ্গজেব।

কোস্ট গার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা শুভাশীষ দাশ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারন্যাশনাল মেরিটাইম রেসকিউ ফেডারেশন এশিয়া প্যাসিফিকের রিজিওনাল সেন্টার (আইএমআরএফ) চীন থেকে জ্যাকেটগুলো কোস্ট গার্ডের পূর্ব জোনের জন্য বরাদ্দ করা হয়েছিল।

সকালে কোস্ট গার্ড কর্মকর্তাদের পাশাপাশি মৎস অধিদপ্তর ও চীনা দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলো বিতরণ করা হয়।