চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনের আগুন
চট্টগ্রাম রেল স্টেশন থেকে খালি বগি নিয়ে পাহাড়তলী যাওয়ার পথে একটি ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার বিকালে নগরীর কদমতলী এলাকায় ঢাকা থেকে আসা আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেন পাহাড়তলী ওয়ার্কশপে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পূর্ব রেলের ডিএমই রাজীব দেনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালি বগি নিয়ে যাওয়ার সময় শান্টিং ইঞ্জিনে তেল ছিটকে ওভার হিটিংয়ের কারণে আগুন লাগে। রেলকর্মীরা নিজেরাই আগুন নিভিয়েছেন।”
এ ঘটনায় ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান তিনি।
