২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেলার-মোটরসাইকেল সংঘর্ষে নৌবাহিনী সদস্য নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় কন্টেইনার ট্রেলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 12:41 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

নিহত আরমান সিদ্দিকী (৩৩) নৌ বাহিনীর লিডিং সিম্যান পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী।

রোববার সকাল ৮টার দিকে পতেঙ্গার ড্রাই ডকসংলগ্ন এলাকায় এঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানবন্দর সড়ক দিয়ে আরমান মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনার ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রেলারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পতেঙ্গা থানার এসআই মোস্তাফিজুর রহমান।