চট্টগ্রামের জামায়াতের ২২ কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে একটি দোকান থেকে জামায়াতে ইসলামীর ২২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে রেয়াজউদ্দিন বাজারের পাখি গলিতে একতা সু স্টোর নামে একটি দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দোকান মালিকও রয়েছেন জানিয়ে ওসি জসীম বলেন, সবার পদবি যাচাইয়ের পাশাপাশি আগের কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
