২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: প্রথমদিন চট্টগ্রামে অনুপস্থিত ৪২০ জন

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথমদিনে ৪২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 07:40 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৭৯টি কেন্দ্রে এক লাখ ২১ হাজার ৫৩৩জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২১ হাজার ১১৩ জন।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম জানান, প্রথম দিনে মোট ৪২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদের মধ্যে চট্টগ্রাম জেলায় ২৯২, কক্সবাজারে ৬৫, রাঙামাটিতে ২০, খাগড়াছড়িতে ৩০ এবং বান্দরবান জেলায় ১৩ জন অনুপস্থিত ছিল।

প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কৃত হননি।