জেএসসি: ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ আরো ৬৩
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০১৭ সালের জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর ৬৩ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
সোমবার বিকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পরীক্ষা নিয়ন্ত্রক ড. মাহবুব হাসান।
তিনি বলেন, মোট ১০ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। পুনঃনিরীক্ষণের পর ৩০৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
“এদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। ফেল থেকে পাস করেছে ৫১ জন।”
মোট ২০ হাজার ৫২১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছিল বলে জানান তিনি।
