প্রতিমা বিসর্জনে যাওয়া স্কুলছাত্রকে টেনে নিল কর্ণফুলী
কর্ণফুলী নদীতে সরস্বতী প্রতিমা বিসর্জনে গিয়ে স্রোতের টানে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন এক স্কুলছাত্র।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নদীর অভয়মিত্র ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শান্ত দাশ (১৮) বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার বাসিন্দা বিকাশ দাশের ছেলে।
শান্ত নগরীর পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে চার বন্ধু সরস্বতী প্রতিমা বিসর্জন দিতে অভয়মিত্র ঘাটে আসেন।
“ঘাটের পাশ দিয়ে তারা নদীতে নামে। এসময় স্রোতের টানে চার বন্ধুই নদীতে পড়ে যায়। মাঝিরা তাদের তিনজনকে উদ্ধার করতে পারলেও শান্তকে পাওয়া যায়নি।”
