২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন থেকে পড়ে আরেক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে ভবন থেকে পড়ে মারা গেছেন আরেক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 07:02 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

রোববার বিকালে অক্সিজেন বেপাড়ি পাড়ায় এক ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৪৫) কুতুবদিয়া দরবার ঘাটার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল খায়ের নামের এক ব্যক্তির তিনতলা ভবনে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান রহিম।

“গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এর আগে সকালে খুলশী থানার বাটালি হিল এলাকায় নির্মাণাধীন একটি ভবনে রঙের কাজ করার সময় পড়ে মারা যান চন্দন পাল (৩০) নামের এক শ্রমিক।