কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল বিদ্যুতের তারে জড়িয়ে
কভার্ড ভ্যানের ওপরে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন ওই ভ্যানেরই এক শ্রমিক।
রোববার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাহীন (১৮) ফেনীর দাগনভূঞা উপজেলার চন্দনপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, মহাসড়কের পাশে থেমে থাকা কভার্ড ভ্যানের ছাদে কাপড় শুকানোর সময় ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন হেলপার শাহীন।
“হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
