২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানের কদলপুর স্কুলের সুবর্ণ জয়ন্তী

নানা আয়োজনে চট্টগ্রামের রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তীর দুই দিনের অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 09:10 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

শুক্রবার বিকালে রাউজানের ঐতিহ্যবাহী এ স্কুল মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদলপুর স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মু. মোহসিন চৌধুরী, বীমাবিদ এস এম ইউসুফ, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, কদলপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ।

দুই দিনের অনুষ্ঠানে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজন।

দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে নানা আয়োজন রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রধান বক্তা থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবে সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ বাবলু, মাধ্যমিক ও শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।