চট্টগ্রামে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে একটি ভবন নির্মাণের কাজের মধ্যে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জামশের আলীর (৫৫) বাড়ি কিশোরগঞ্জের নিকবলী উপজেলার শান্তিপুরে।
তার সহকর্মীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবন নির্মাণের জন্য সেখানে মাটি কাটা হচ্ছিল।
ওই কাজের সময় মাটি চাপা পড়ে গুরুতর আহত হলে জামশেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
