বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলায় চট্টগ্রামের আনোয়ারায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, শনিবার রাতে মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনিছুর রহমান টিপু (৩০) আনোয়ারা উপজেলার দুধকুমড়া ইউনিয়েনের বাসিন্দা।
গত বুধবার তিনি অভিযোগকারী তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
“সে সুবাদে গত বুধবার পারকী সমুদ্র সৈকতের একটি রেস্ট হাউসে নিয়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে।”
টিপু বিবাহিত জানার পর ওই তরুণী কর্ণফুলী থানায় মামলা করেন বলে ওসি জানান।
গ্রেপ্তার টিপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
