২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চসিক কাউন্সিলর হাবিবুল হকের মৃত্যু

চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 08:10 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

হাবিবুল হক সিটি করপোরেশনের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক ছিলেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাউন্সিলর হাবিব।

সকালে ওই হাসপাতালে তিনি মারা যান।  

‘বিন হাবিব বিডি লিমিটেডের’ চেয়ারম্যান ছিলেন হাবিব।

হাবিবুল হকের মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ শোক প্রকাশ করেছেন।

আগামী বুধবার জোহরের পর বন্দর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাবিবুল হকের জানাজা হবে বলে চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।