২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পঁচা চিংড়ি বেচায় বিক্রেতাকে জরিমানা

পচা চিংড়ি মাছ বিক্রির অপরাধে চট্টগ্রামে এক পাইকারি মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 05:52 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

সোমবার বন্দরনগরীর নতুন ফিশারিঘাটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ম্যাজিস্ট্রেট তানিয়া জানান, ফিশারিঘাটে বিক্রির জন্য পঁচা গলা চিংড়িগুলো জড়ো করে রাখা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত মাছগুলো জব্দ করে বিক্রেতা মো. মোহসীনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।

তিনি বলেন, “নষ্ট এসব চিংড়ি বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে কমদামে বিক্রি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বিক্রেতা মোহসীন।”

জব্দ করা মাছের ওজন প্রায় ২৫ কেজি জানিয়ে তানিয়া বলেন, মাছগুলো ধ্বংস করে ‘মাছ ও মাছজাত দ্রব্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮৩’ অনুযায়ী বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এ সময় জেলা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক মো. আশওয়াদুল আলম উপস্থিত ছিলেন।