২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ২৭ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 03:36 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

অধিদপ্তরের কর্মকর্তারা বলছে, গ্রেপ্তার মো. মনির (৩১) তালিকাভুক্ত গাঁজা বিক্রেতা।

সোমবার সকালে বন্দরনগরীর চকবাজার থানার কাঁচাবাজার সংলগ্ন কুজারাপাড়া থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে খবর পেয়ে সকালে মনিরের বাসায় অভিযান চালানো হয়। সেখানে বস্তা ভর্তি গাঁজা পাওয়া যায়।

মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চকবাজার থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।