২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রীর জামিন

চট্টগ্রামে এক ব্যক্তির করা যৌতুকের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন তার স্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 08:14 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন নাজমুন নাহার নাজু।

শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন বলে বাদীর আইনজীবী কংকন চন্দ্র দেব জানান।

বিচারক মামলাটি বিচারিক আদালতে পাঠানোরও নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

আয়ের পুরোটা তার হাতে তুলে দেওয়ার পাশাপাশি ফ্ল্যাট কিনে দিতে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে নাজুর বিরুদ্ধে গত ২৭ অগাস্ট আদালতে এই মামলা করেন তার স্বামী নগরীর চান্দগাঁও কেবি আমাণ আলী রোডের বাসিন্দা আবুল হাসান।

ওইদিন বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছিলেন।

পুরনো খবর:

স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা