২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাকচাপায় ভিক্ষুকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় ট্রাকের পথচারী এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 08:38 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার বিকালে ওই দুর্ঘটনায় নিহত মো. আইয়ুব (৫০) উপজেলার মধ্যম সোনাইছড়ি এলাকার বাসিন্দা মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালবাহী একটি ট্রাকের নীচে চাপা পড়েন আইয়ুব।

“সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”