সোনা গলিয়ে বানানো ‘তারে’ প্রলেপ দিয়ে পাচারের চেষ্টা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর ট্রলি ব্যাগের বাইরের দিকে পেঁচানো ‘তারে’ সোনা পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ কায়দায় সোনা গলিয়ে চিকন তার বানিয়ে তাতে হালকা রুপার প্রলেপও দেওয়া হয়েছিল। এরপর ওই তার ট্রলি ব্যাগের বাইরে বিভিন্ন দিকে পেঁচিয়ে আনা হয়েছিল।
সোনাসহ আটক যাত্রীর নাম মোহাম্মদ মাসুদ। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
