২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 05:33 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

রোববার ভোরে এনামুল হক (৫৫) নামের ওই কয়েদি অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির জানান।

এনামুল নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা।

জেল সুপার ইকবাল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেক প্রতারণার একটি মামলায় ছয় মাসের সাজা পেয়ে জুন মাসের শেষ দিকে এনামুল কারাগারে আসেন।

“ভোরে নামাজ পড়ার সময় এনামুল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”