২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট কারের চাপায় লরি চালকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় প্রাইভেট কারের চাপায় এক লরি চালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 06:36 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

শনিবার দুপুরে এ ঘটনায় নিহত মো. মোস্তফা কামাল (৫৫) ব্রাহ্মণবাড়িয়ার সোনা রামপুর গ্রামের মো. মালেকের ছেলে।

মোস্তফা কুমিরা এলাকায় রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেএসআরএমের লরি চালক ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কেএসআরএম কারখানা থেকে বের হওয়ার পরই রাস্তায় একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়।

“গুরুতর আহত অবস্থায় বেলা পৌনে ৩টায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”