২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নগরীর কুলগাঁও এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2017, 08:26 PM

Updated : 19 Aug 2022, 05:59 PM

রোববার বিকাল ৩টার দিকে বায়েজিদ থানাধীন কুলগাঁও মাইটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাহাদুর কারিগর (৪২) ভোলার লালমোহন উপজেলার হাতেম কারিগরের ছেলে।

বায়েজিদ থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই বাহাদুরের মৃত্যু হয়।