চট্টগ্রামে ২০ নবীন শিল্পীর ছবি নিয়ে প্রদর্শনী শুরু
চট্টগ্রামের ২০ নবীন শিল্পীর আঁকা ছবি নিয়ে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী।
চিটাগাং ইনস্টিটিউট অফ ভিজুয়াল আর্টস- সিভা প্রাঙ্গণে রোববার থেকে এ প্রদর্শনী শুরু হয়; চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।
‘ইমার্জড ইন মাইন্ডস্কেপ’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী ঢালী আল মামুন।
আয়োজকরা জানান, শিল্পী রেজাউন নবীর তত্ত্বাবধানে গত শুক্র ও শনিবার সিভায় একরেলিক পেইন্টেসের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন শিক্ষার্থীসহ মোট ২০ জন অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের আঁকা ছবি নিয়েই মূলত এ আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহেদ মালেক, শিল্পী দিলারা জাহান জলি, শিল্পী রেজাউন নবী, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট আলোকচিত্রী মউদুদুল আলম ।
এদিকে সিভার আয়োজনে মাসব্যাপী শিশু উৎসবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী দিলারা জাহান জলি।
সিভার পক্ষ থেকে জানানো জয়, চিত্রঙ্কন প্রতিযোগিতায় ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। পাশাপাশি সুন্দর হাতের লেখা ও সৃষ্টিশীল গল্প লেখা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে শিশু উৎসবে।
