২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফ্লাইওভারে দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের আখতারউজ্জামান ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 01:45 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

নিহত মো. রেদোয়ানের (২৫) বাড়ি সাতকানিয়া উপজেলার পাদুয়া ইউনিয়নে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর জিইসি মোড়ের উপরে ফ্লাইওভারে দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ জানান।

তিনি বলেন, সমবয়সী একই এলাকার মাহবুবকে মটরসাইকেলের পিছনে বসিয়ে নগরীর লালখানবাজার এলাকা দিয়ে ফ্লাইওভারে উঠেছিলেন রেদোয়ান। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল নিয়ে ফ্লাইওভারের উপর পড়ে যান তিনি।

এতে রেদোয়ান ও মাহবুব আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসকরা রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।