বিপিএলে আম্পায়ারদের পোশাকের স্পন্সর রিজেন্ট এয়ার
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আম্পায়ারদের পোশাকের স্পন্সর হয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।
সম্প্রতি বিপিএলের পঞ্চম আসরের মাঠের ব্রান্ডিং ও টাইটেল স্পন্সরশিপের সত্ত্ব পাওয়া ‘কে-স্পোর্টসের’ সাথে রিজেন্টের চুক্তি হয়।
রিজেন্টের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া এবং কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ এম এ করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
রিজেন্ট এয়ারের পক্ষ থেকে হানিফ জাকারিয়া বলেন, “আম্পায়ারদের পোশাক স্পন্সরের মাধ্যমে এই মেগা ইভেন্টে অংশগ্রহণ প্রতিষ্ঠানের জন্য আনন্দের। এটি অবশ্যই আমাদের ব্র্যান্ড ইমেজকে বাড়িয়ে দেবে।”
‘কে-স্পোর্টস’র মতো ক্রীড়া বিশ্বের নামী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারাও গর্বের বলে তিনি উল্লেখ করেন।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের এয়ারলাইন্স পার্টনার হয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।
