২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডের গার্মেন্টস ক্যান্টিনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) একটি তৈরি পোশাক কারখানার ক্যান্টিনে অগ্নিকাণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 01:53 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ইপিজেডের ২ নম্বর রোডের মেরিমো গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাঁচতলা ভবনের ছাদে প্রতিষ্ঠানটির ক্যান্টিনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর সোয়া ১টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

মূল কারখানায় আগুন ছড়াতে পারেনি জানিয়ে অগ্নিনির্বাপক কর্মকর্তা ওসমান বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি তিনি।