চট্টগ্রামে ঘরের ভেতর যুবকের লাশ
চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবকের লাশ পাওয়া গেছে তার নিজের ঘরে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে ফটিকছড়ি লেলাং ইউনিয়নের রায়পুরা থেকে মো. তারেক (৩৩) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে ফটিকছড়ি থানার এসআই আরিফ হোসেন জানান।
তারেক ওই এলাকার মৃত সিরাজুল মোস্তফার ছেলে। তিনি বাড়ির পাশে ছোটখাটো ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।
এসআই আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারেকের মা ও ভাই শনিবার তার নানার বাড়িতে গিয়েছিলেন। রাতে স্থানীয় লোকজন ঘরে তারেকের লাশ পেয়ে পুলিশে খবর দেয়।
এক প্রশ্নের জবাবে এই পুলিশ সদস্য বলেন, “নিহতের গলার নিচে থেঁতলানো জখম রয়েছে। ময়নাতদন্তের পর আমরা বিস্তারিত বলতে পারব।”
