২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 12:08 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

নিহত মো. সেকান্দর (৩৫) উপজেলার ঠাণ্ডাছড়ি এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে।

শুক্রবার রাতে রাঙ্গুনিয়ার রানিরহাট এলাকায় সেকান্দরের অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে গুরুতর আহত সেকান্দরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সেকান্দর অটোরিকশা নিয়ে কাউখালী যাচ্ছিলেন। পথে রানিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাত ৯টার দিকে সেটি উল্টে যায়।

“ওই দুর্ঘটনায় আহত সেকান্দরকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়। ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।”