২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে, যাতে অংশ নিয়েছে ৩৩ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 07:36 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহামদ জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ১০টি কেন্দ্রে শুক্রবার এই ভর্তি পরীক্ষা হয়।

তিনি জানান, সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের বিভিন্ন বিভাগে এবার এক হাজার ১৮১ জনকে ভর্তি করা হবে। এর বিপরীতে আবেদন করেছিল ৩৯ হাজার ৩৩৬ জন। তবে শেষ পর্যন্ত পাঁচ হাজার ৯৩১ জন অনুপস্থিত থাকে।

পরীক্ষার সময় নাম ঘষামাজার কারণে এদিন কলা অনুষদ কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান ডিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগামী বুধবার এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হতে পারে।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।