২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউতে ‘সোস্যাল বিজনেস প্রজেক্ট কম্পিটিশন’

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সোস্যাল বিজনেস প্রজেক্ট কম্পিটিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 10:06 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

মঙ্গলবার নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদে ইডিইউ’র স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সোস্যাল বিজনেস ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইডিইউ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইডিইউ’র উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, “সামাজিক ব্যবসা থেকে মানুষ ব্যক্তিগত মুনাফার কথা ভাববে না। সামাজিক ব্যবসা কখনোই বাণিজ্যিক মুনাফা অর্জন কিংবা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নয়।”

সামাজিক ব্যবসার প্রসার ঘটলে দেশে দারিদ্র্য ও বেকারত্ব কমবে বলে মনে করেন তিনি।

ইডিইউ সোস্যাল বিজনেস ক্লাবের উপদেষ্টা তোফাতুন নেসা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘অন্নসেবা’র ব্যবস্থাপনা পরিচালক আবিদা সুলতানা হাসান, ইডিইউ’র ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া এবং অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন।

প্রতিযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রজেক্ট কম্পিটিশনে বিজয়ী হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। রানারআপ হয় ইডিইউ।

অন্যদিকে ইডিইউ সোশ্যাল বিজনেস প্রজেক্ট কম্পিটিশানে চ্যাম্পিয়ন হয় স্কুল অব বিজনেসেরে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের একটি দল।