২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

চট্টগ্রামের ইপিজেড থানার নিউমুরিং এলাকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 01:29 AM

Updated : 12 Apr 2022, 12:26 AM

শনিবার রাতে নিউমুরিং এলাকার বোবাকলোনির পাশের পাঁচতলা ভবন ‘জসিম বিল্ডিং’র নিচতলায় এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানিয়েছেন।

ইপিজেড থানার এসআই মাইনুল হাবিব জানান, ওই ভবনের বাসিন্দাদের বাড়ির মালিক গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন। সিলিন্ডারগুলো নিচতলার একটি কক্ষে রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের কক্ষগুলোতে আগুন ধরে যায়।

এতে নিচতলার বাসিন্দা আবুল কালাম (৬০), মো. ইউসুফ (৩০) ও তার বোন জাহেদা বেগম (১৮), মুক্তা বেগম (১৭), রিয়াজ (৩০) এবং ভবনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত সেন্টু হাওলাদার (৩৫) দগ্ধ হন।

এদের মধ্যে কালাম, সেন্টু, ইউসুফ ও জাহেদার অবস্থা গুরুতর বলে পুলিশের নায়েক আমির জানিয়েছেন।