২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল ওষুধ বিক্রি, ৩ দোকানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল ওষুধ বিক্রির অপরাধে চট্টগ্রামে তিন ওষুধের দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 08:43 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বুধবার নগরীল অলংকার মোড় এলাকায় ওষুধের দোকানগুলোয় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফার্মেসিগুলোতে বিপুল পরিমাণ লেবেল ছাড়া ওষুধ, মেয়াদ পার হয়েছে, উৎপাদনের তারিখ নেই এমন ওষুধ পাওয়া গেছে।”

নিষিদ্ধ যৌন উত্তেজক, মেয়াদোত্তীর্ণ, লেবেলবিহীন ভেজাল, অনুমোদনহীন ওষুধ এবং ডাক্তারদের জন্য স্যাম্পল হিসেবে তৈরি করা নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে ড্রাগ আইন ১৯৪০ এর আওতায় জরিমানা করা হয় বলে তানিয়া মুন জানান।

এর মধ্যে মা ফার্মেসিকে পাঁচ হাজার, জনতা ফার্মেসিকে ১০ হাজার এবং সৌদিয়া ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।