২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের দেড় একর জমি দখলমুক্ত

চট্টগ্রামে জানালি হাট স্টেশনে রেলওয়ের দেড় একর জায়গা অবৈধ দকলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2017, 07:32 PM

Updated : 11 Oct 2022, 02:33 PM

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের জানালি হাট রেলস্টেশন এলাকায় পূর্ব রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা অভিযান চালিয়ে এসব জায়গা উদ্ধার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব জায়গা অবৈধ দখলে ছিল। অভিযান চালিয়ে আড়াইশটি কাঁচা ও সেমি পাকা স্থাপনা ভেঙ্গে জায়গা উদ্ধার করা হয়।

উদ্ধার করা জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৮০ কোটি টাকা বলে জানান ইশরাত রেজা।

নিরাপদ ট্রেন চলাচল এবং অবৈধ দখল থেকে জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।